Chef হওয়ার স্বপ্ন দেখছেন? Course-এ ভর্তি হওয়ার আগে এই সাতটি কথা জেনে নিন!

অনেকেই Culinary Course-এ ভর্তি হন Chef হওয়ার স্বপ্ন নিয়ে। ধারণা থাকে, কোর্স শেষ হলেই ভালো একটা চাকরি জুটে যাবে, আর কয়েক মাসের মধ্যেই "Chef" পরিচয় মিলবে। কিন্তু বাস্তব Kitchen-এ পা রাখার পর সেই ধারণা প্রায়ই বদলে যায়।



আসল কথা হলো Culinary Course আপনার জন্য একটা দরজা খুলে দিতে পারে মাত্র। সেই দরজা দিয়ে ঢুকে আপনি কতদূর যাবেন, সেটা নির্ভর করে অনেকটাই আপনার নিজের ওপর। কোর্সে ভর্তি হওয়ার আগে তাই কিছু বাস্তবতা জেনে রাখা জরুরি।

১. Kitchen-এর কাজ মোটেও সহজ না:

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, গরমের মধ্যে টানা পরিশ্রম, ব্যস্ত Service-এর সময় প্রচণ্ড চাপ সামলানো এসব Kitchen-জীবনের নিত্যদিনের বাস্তবতা। একই কাজ বারবার করতে হতে পারে, প্রতিদিন। শুধু রান্না করতে ভালো লাগে বলেই Chef হওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক না এই গোটা জীবনযাত্রাটাকেই ভালোবাসতে হবে।

২. কোর্সে যা শেখানো হয়, সেটাই সব নয়:

যত ভালো Institute থেকেই পড়াশোনা করুন না কেন, আসল শেখা শুরু হয় বাস্তব Kitchen-এ কাজ করার পর থেকে। সেখানে একজন Senior Chef-এর কাজ দেখে দেখে শিখতে হয়, নিজে ভুল করতে হয়, Correction নিতে হয়, আর বারবার চেষ্টা চালিয়ে যেতে হয়।

৩. Knife Skill-কে হালকাভাবে নেবেন না:

নতুনরা প্রায়ই একে সাধারণ একটা বিষয় মনে করে। কিন্তু বাস্তবে, আপনি কতটা দ্রুত আর কতটা Consistent ভাবে কাটতে পারছেন এটাই সরাসরি প্রভাব ফেলে আপনার কাজের মান আর গতির ওপর।

৪. Hygiene কোনো ছোট বিষয় নয়:

ভালো রান্না করতে পারা আর Food Safe ভাবে রান্না করতে পারা এই দুটো একেবারেই আলাদা জিনিস। একজন প্রকৃত Professional Chef-কে দুটোই সমান দক্ষতার সাথে জানতে হয়।

৫. Discipline-ই আসলে Skill-এর অংশ:

সময়মতো Kitchen-এ পৌঁছানো, নিজের Station পরিষ্কার রাখা, Tools যথাস্থানে রাখা, Senior-এর Instruction ঠিকভাবে বোঝা, আর Service চলাকালীন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা এই সবকিছুই একজন Chef-এর দক্ষতার অবিচ্ছেদ্য অংশ।

৬. ভুল করতে শেখাটাও জরুরি:

প্রথম দিনেই সবকিছু নিখুঁত হবে না। Sauce নষ্ট হবে, Knife Cut ভুল হবে, লবণ বেশি পড়বে, Pressure-এর মধ্যে Service চলাকালীন ভুল হবেই। এসব থেকে পালিয়ে গেলে শেখা সম্ভব না। আসল কথা হলো, সেই ভুল থেকে আপনি কী শিখলেন সেটাই গুরুত্বপূর্ণ।

৭. শেখা কখনো শেষ হয় না:

কোর্স শেষ হওয়ার পর যদি শেখা বন্ধ করে দেন, তাহলে খুব বেশি দূর এগোনো সম্ভব হবে না। Culinary World প্রতিদিন বদলাচ্ছে নতুন Technique, নতুন Ingredient, নতুন Cuisine, নতুন Equipment প্রতিনিয়ত আসছে। একজন প্রকৃত Chef-এর শেখার কোনো শেষ নেই।

নিজেকে সঠিক প্রশ্নটা করুন?

Chef Course-এ ভর্তি হওয়ার আগে শুধু এই প্রশ্নটা করবেন না "কোর্স শেষে কত টাকা বেতন পাব?"

বরং নিজেকে জিজ্ঞেস করুন!

"আমি কি আগামী কয়েক বছর প্রতিদিন নতুন কিছু শেখার জন্য প্রস্তুত?"

উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে হয়তো Chef Career সত্যিই আপনার জন্য।

আপনি যদি Chef Course করার কথা ভাবছেন, আপনার সবচেয়ে বড় ভয় বা প্রশ্নটা কী? কমেন্টে লিখুন অন্যরাও হয়তো আপনার প্রশ্ন থেকে উপকৃত হবে।

Hashtag:

#ChefCourse #CulinryTips #ChefJahed #Cooking #রান্নারকোর্স  #রান্নাবান্না #রান্নারটিপস #ChefJahedTips

Post a Comment

Previous Post Next Post